ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্কুল ছাত্রী ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নে। জানা গেছে, বুধবার সকালে ওই শিক্ষার্থীর(১৪) পিতা-মাতা নিজ জমিতে কাজ করতে যান।বাড়ীতে লোকজন না থাকার সুযোগে প্রতিবেশী আব্দুস সালামের ছেলে আনোয়ারুল ইসলাম(৩৫) বাড়ীতে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা করেন।
এসময় শিক্ষার্থীর আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে আনোয়ারুল ইসলাম পালিয়ে যান। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ মে) ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৬ মে) সকালে আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)