• লিড নিউজ
  • শিশু সংবাদ

কীটনাশক যুক্ত পানি পান করে কুমিল্লায় শিশুর মৃত্যু

  • Lead News
  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এক শিশুর কীটনাশকযুক্ত পানি পানে মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৩ মে সোমবার সকাল সাড়ে আটটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ফাহাদ (৯)। সে জগন্নাথপুর এলাকার মনির হোসেনের ছেলে এবং জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জগন্নাথপুর গ্রামের আইয়ুব আলী নামের এক ব্যক্তি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। তিনি গত রাতে পুকুরে মাছ ধরার জন্য শক্তিশালী কীটনাশক প্রয়োগ করেন। সকালে পুকুরে মাছ ভাসতে দেখে স্থানীয় লোকজন মাছ ধরতে নেমে পড়ে। এ সময় ফাহাদও মাছ ধরতে নেমেছিল। পানিতে ডুবে যাওয়ার সময় সে বিষাক্ত পানি পান করে ফেলে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উপস্থিত লোকজন তাকে দ্রুত কুমিল্লা হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাহাদের মা সায়িদা বেগম বলেন, ‘আমার ছেলে মাদরাসা থেকে এসে পুকুরে মাছ ধরতে গেলে আমি তার পিছে পিছে যাওয়ার ৪-৫ মিনিটের মধ্যে তাকে না দেখতে পেরে খোঁজাখুজি শুরু করি। পরবর্তীতে তাকে পুকুরে পাওয়া যায়। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাই। আমার ছেলেরে আমি এখন কই পামু।’

পুকুর লিজ নেওয়া আইয়ুব আলী বলেন, ‘আমি মাছ ভেসে উঠার জন্য ট্যাবলেট প্রয়োগ করেছিলাম। সকালে মাছগুলো উঠিয়ে নিবো সেইজন্য। মাছ ভাসতে দেখে এলাকার মানুষ সেখানে নেমে পড়ে।’

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, আমি ঘটনাটি এইমাত্র শুনেছি। আমি সেখানে পুলিশ পাঠাচ্ছি।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo