• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৭ মাদক ব্যবসায়ি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় ৭৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৪৫ গ্রাম গাঁজা উদ্ধারসহ উদ্ধারসহ ৭ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।শনিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের অভিযানে মোট ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সদর থানা পুলিশ জগন্নাথপুর ইউনিয়নের বাসুদেবপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মো: আজিজুল হকের ছেলে মো: রাব্বি ইসলাম (২১) কে ২৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ সময় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো: রাসেল ইসলাম (১৭) কেও গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে। দ্বিতীয়ত থানা পুলিশ পৌরসভার এসিল্যান্ডপাড়ায় অভিযান পরিচালনাকালে ওই মহল্লার মো: আবু তালেবের ছেলে মো: আল আমিন (৩১) কে ১০৫ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশ কোষারানীগঞ্জ ইউনিয়নের নাককাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা কালে পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামের মুনছুর আলীর ছেলে মো: বেলু মিয়া (৩২) ও শিমুলটিয়া গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত (২৩) কে ৩০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। বালিয়াডাঙ্গী থানা পুলিশ বড় পলাশবাড়ী ইউনিয়নের মোড়লহাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ভুট্ট্রা ক্ষেত থেকে ১২০ গ্রাম শুকনো গাঁজাসহ সদর উপজেলার কিসমত দৌলতপুর গ্রামের মো: মোজাম্মেল হকের ছেলে মো: হৃদয় আহমেদ (১৯) কে গ্রেফতার করা হয়। একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

এছাড়াও হরিপুর থানা পুলিশ আমগাঁও ইউনিয়নের যাদুরানী বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে উপজেলার নন্দগাঁও  গোনাগাছি) গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মো: হবিবর রহমান হাবিব (৩০) কে ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। রুহিয়া থানা পুলিশের অভিযানে ইউনিয়নের ঘনিমহেষপুর (বড়বাড়ী) গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ওই গ্রামের মো: তোফাজ্জল হোসেনের ছেলে মো: সুজন ইসলাম (২৬) কে ১২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

পৃথক ৬টি ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।  

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo