• প্রশাসন

উলিপুরে তৃষ্ণার্ত পথচারীদের পুলিশের পানি-স্যালাইন বিতরণ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রচন্ড তাপপ্রবাহে পৌরশহরের রিকশা, ভ্যান, ইজিবাইক চালক ও পথচারীদের সহমর্মিতা জানিয়ে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে উলিপুর পৌর শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী রিকশা, ভ্যান, ইজিবাইক চালক, ট্রাক চালক ও পথচারীদের হাতে এক বোতল পানি ও একটি করে স্যালাইন বিতরণ করা হয়।

প্রচন্ড তাপদাহে স্যালাইন ও পানির বোতল পেয়ে থানা পুলিশকে ধন্যবাদ জানায় পথচারীরা ও পরিবহনের চালকগন। এ সময় তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এই রোদে অনেক পথচারী তৃষ্ণার্ত, স্যালাইন ও পানির বোতল বিতরন মানবিক কাজের একটি অংশ। 

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, এসপি স্যারের দিক-নির্দেশনায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন। 

পানি ও স্যালাইন খেয়ে যেন কিছু সময়ের জন্য হলেও প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে কাজ করতে পারেন এজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১ হাজার পথচারী ও রিকশা-ভ্যান চালকদের মাঝে পানি-স্যালাইন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ তামবিরুল ইসলাম, এসআই আতিকুজ্জামান আতিক, আজিজুল হাকিম প্রমুখ।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo