• শিশু সংবাদ

কুড়িগ্রামে আড়াই বছরের শিশুর খন্ডিত মরদেহ উদ্ধার

  • শিশু সংবাদ

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে আড়াই বছরের এক শিশুর খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের চাচী কামনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের দুলাল-শাবনুর দম্পতির শোবার ঘরের বিছানায় খন্ডিত মস্তকসহ তাকে পরে থাকতে দেখা যায়। শিশুটি ওই দম্পতির একমাত্র কন্যা সন্তান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

নিহতের মা শাবনুর কাঁদতে কাঁদতে জানান, একমাত্র মেয়েকে ধরলা নদীতে গোসল করানোর পর বাড়িতে পাঠাই। এরপর নিজে গোসল সেড়ে বাড়িতে এসে মেয়েকে ডেকে সাড়া পাচ্ছিলাম না। পরে ঘরে ঢুকে বিছানায় মেয়ের দ্বিখণ্ডিত লাশ দেখে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর তিনি প্রলাপ বকতে বকতে বলেন, দীর্ঘদিন পর এই মেয়েকে তিনি পেয়েছেন। মেয়েকে ফিরিয়ে দেয়ার জন্য আকুল হয়ে কাঁদতে থাকেন তিনি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির খন্ডিত মরদেহসহ পাশেই একটি রক্তমাখা তরকারি কাটার কাটারী জব্দ করে। প্রাথমিকভাবে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের চাচী সাইদুল ইসলামের স্ত্রী কামনা বেগমকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo