• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

কক্সবাজারের চকরিয়ায় দেশের দ্বিতীয় সর্ববৃহৎ ইয়াবা চালান উদ্ধার 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া দৃলাহাজারা খালে জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদককারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

রবিবার (২৮ এপ্রিল) রাত ১০টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১২টা পর্যন্ত উপজেলার খুটাখালীস্থ নদীতে এ অভিযান চালানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ‘বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশে অভিযানে নামে পুলিশ । অভিযানে মাদক পাচারকারীদের ট্রলারটি ধাওয়া করলে পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। 

তিনি জানান, ‘মাদক পাচারকারীদের রেখে যাওয়া ট্রলার জব্দ করা হয়েছে। ট্রলারে তল্লাশি করে ইয়াবা ভর্তি মাঝারি সাইজের ৫টি ড্রাম উদ্ধার হয়। প্রতিটি ড্রামের তলা কাটা ছিল। ড্রামের ভেতর থেকে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা।’

বিষয়টি বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম। 

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo