• প্রশাসন

কুড়িগ্রামে পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের সনদপত্র বিতরণ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের ৬ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের ১৫ তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিল, পুলিশ পরিদর্শক মোঃ নুর মোহাম্মদ সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। ১৫ তম এই কোর্সে বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফল করায় ৩ জনকে পুরষ্কৃত করা হয়। ১ম স্থানে পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মোছাঃ আদুরী খাতুন, ২য় স্থানে নায়েক মোঃ মেহেদী হাসান ও ৩য় স্থানে ডিবিতে কর্মরত কনস্টেবল মোঃ লিমন ইসলাম।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo