ছবিঃ সিএনআই
শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার মধ্যে মার্চ মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আকবর আলী খান পিপিএম।
সোমবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করা হয়। এসময় মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম, তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।
পুলিশ সুপার বলেন, অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আকবর আলী খান গত মাসে শ্রীপুর থানায় যোগদানের পর হইতে তার সামগ্রীক কর্মতৎপরতায় জেলার মধ্যে অফিসার ইনচার্জ হিসেবে শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি শ্রীপুরের জনগণ আরও ভালো সেবা পাবে।
এ প্রসঙ্গে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান পিপিএম বলেন,এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।এছাড়াও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্...

মন্তব্য (০)