ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হত্যায় ঘাতক স্বামী সুধাংশু বর্মন(৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০ এপ্রিল রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্ত সুধাংশু বর্মন(৪৮) তার স্ত্রী গায়েত্রী রানী ওরফে বাতাসী (৪০)কে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করে। পরদিন সকালে গায়েত্রী রানী ওরফে বাতাসী মারা যায়। এ ঘটনায় বাতাসীর পিতা দেবেন্দ্র নাথ বর্মন বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরঞ্জন রায়ের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে মামলা রুজুর আড়াই ঘন্টার মধ্য পলাতক ঘাতক স্বামী সুধাংশু বর্মনকে সিংগের ডাবরী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আসামী ঘটনার দায় স্বীকার করে সিআরপিসি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)