ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলা থেকে ৩ লক্ষ টাকার হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (২১ এপ্রিল) বিকেলে জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম এক প্রেস বিজ্ঞপ্তির ম্যাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার সাটুরিয়ার নান্দেশ্বরী গুচ্ছগ্রাম এলাকার মোঃ শওকত আলীর পুত্র মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩৩) ও মোঃ খোকন এর পুত্র মোঃ ফারুক হোসেন (৩২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিকগঞ্জ গোয়েন্দা শাখা, ডিবি এর একটি অভিযানিক দল এসআই বখতিয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সাটুরিয়া থানাধীন রাধানগর মেন্টার বাঁশ ঝাড়ের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামীদের ৩০(ত্রিশ) গ্রাম হেরোইনসহ যাহার মূল্য অনুমান ৩ লক্ষ টাকা আটক করে।
ধৃত ১নং আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে সাটুরিয়া থানায় ১টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)