ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ আগামীর 'স্মার্ট বাংলাদেশ' গঠনের প্রত্যয়ে বহুমাত্রিক উপায়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। যেকোন টেকসই উন্নয়নের প্রধানতম পূর্বশর্ত টেকসই নিরাপত্তা, যা নিশ্চিত করতে সম্মিলিতভাবে নিরন্তন নিরলস পরিশ্রম করে যাচ্ছে পুলিশ। এরই ধারাবহিকতায় বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এস এম রশিদুল হক পিপিএম-সেবা। এ সময় অতিরিক্ত ডিআইজি কুড়িগ্রাম সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম সমূহ ও বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন
পরিদর্শন সময়ে তিনি কুড়িগ্রাম সার্কেলের আওতাধীন গুরুত্বপূর্ণ মামলা সহ আগত সময়ের যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় আগের থেকে আরো বেগবান হয়ে কাজ করার জন্য সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জদের প্রেরণা ও প্রেষণা প্রদান এবং জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রক্রিয়াকে টেকসই করতে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ব্যক্তিস্বার্থের উপরে উঠে দেশসেবার জন্য দূর্বার পুলিশিং করার নির্দেশনাও প্রদান করেন অতিরিক্ত ডিআইজি।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী।
নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্...

মন্তব্য (০)