ফাইল ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরে বন্ধন সরকার নামে ৫ বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করেছে নানা সুকুমার দাস৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নের শশীবদনী গ্রামে এ ঘটনা ঘটে৷ খবর পেয়ে পুলিশ ঘাতক নানা সুকুমার দাসকে আটক করে থানা হেফাজতে নিয়েছে৷
নিহত বন্ধন সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের রবি দাসের ছেলে৷ তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন। তিনি বলেন, একটি ধর্মীয় উৎসবে যোগদানের জন্য কাকলী দাস তার শিশু বন্ধনকে নিয়ে মামা বাড়ি সুকুমারের বাড়িতে যায়৷ বৃহস্পতিবার সকালে সুকুমার কাঁচি দিয়ে নিজ ঘরে ভাগ্নি কাকলীর ছেলে বন্ধনকে গলাকেটে হত্যা করে। এ সময় অপর আরেকটি শিশু জানালা দিয়ে ঘটনাটি দেখতে পেয়ে চিকিৎকার দিয়ে গ্রামবাসীদের জানায়। সাথে সাথে গ্রামের লোকজন সুকুমারকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে শিশু বন্ধনের মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়। আটক সুকুমারকে থানায় নেওয়া হয়েছে৷ তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হবে। ঘটনার প্রকৃত কারণ জিজ্ঞাসাবাদে জানা যাবে।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)