ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের তিন সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পরিধান করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত সদস্যরা হলেন এএসআই (সশস্ত্র) মাহফুজা, এএসআই (সশস্ত্র) পলি রানী রায় ও এএসআই (সশস্ত্র) মোঃ রেজু খন্দকার।
বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধাক্রম অনুসারে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত ৩ জন পুলিশ সদস্যকে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তাদের র্যাংক ব্যাজ পড়িয়ে দেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশের এএসআই (সশস্ত্র) দের অভিনন্দন জানান এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ণ সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, সাহস ও পেশাদারিত্বের সাথে নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী।
নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্...

মন্তব্য (০)