ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ১কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন(৬৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কামাল কোমরভাঙ্গি পুরানপাড়া গ্রামের মুসলিম শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ১কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে যাদুরচর পূর্ব পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। রোববার দুপুরে রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুশাহেদ খান জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)