ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় হেরোইন ও গাঁজাসহ মো. শহিদুল গাজী (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার যাদবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত মুস্তাইন গাজীর ছেলে।
শনিবার (৬ এপ্রিল) কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে শুক্রবার কালিয়া থানা পুলিশের এসআই নুরনবী গাজী ও এএসআই জিয়াউর রহমান জিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার যাদবপুর মধ্যপাড়া মহসিন মোল্যার সাইকেল গ্যারেজের পাশ থেকে শহীদুল গাজীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৬৪ পুরিয়া হেরোইন ও ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, গ্রেফতার ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় কর্মরত এসআই নূরনবী গাজী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)