• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে অবৈধ সিল বানানোর প্রস্তুতিকালে আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে অবৈধ সিল বানানোর প্রস্তুতিকালে আব্দুর রশিদ(৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম মিয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাতে উলিপুর পৌরশহরের ভাঙ্গা মার্কেটের ভিতর অবৈধ সিল বানানোর প্রস্তুতিকালে আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুলিশ জানায়, আটক আব্দুর রশিদ একেক সময় একেক নাম ঠিকানা প্রকাশ করায় সন্দেহ হয়। সে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। তাকে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার(৩ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo