• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

মিরসরাইতে চোলাই মদ ও মিনি পিকআপসহ তিন যুবক আটক 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইতে তিনশ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি মিনি পিকআপ সহ তিন যুবককে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার ৩১ মার্চ আনুমানিক রাত ৩টা ৫০ মিনিটের  সময় গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে একটি মিনি পিকআপ তল্লাশি করা হয়। তল্লাশি শেষে তিনশ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি মিনি পিকআপ জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য ১২ লক্ষ্য টাকা বলে জানায় জোরারগঞ্জ থানা পুলিশ। 

জানা যায় আটককৃত আসামি ভদ্র কুমার ত্রিপুরা, রাখাল ত্রিপুরার বাড়ি ১ নং করের হাট ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের বাসিন্দা ও গাড়ি চালক আলা উদ্দিন ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা। মামলা শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে জোরারগঞ্জ থানা পুলিশ।

মন্তব্য (০)





  • company_logo