• অপরাধ ও দুর্নীতি

বিজয়নগরে ভারতীয় শাড়ী ও চিনিসহ প্রায় ১৭ জাতীয় পন্য আটক, গ্রেপ্তার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ বিজয়নগরে ভারতীয় শাড়ী ও চিনিসহ প্রায় ১৭ জাতীয় পন্য আটক করেছে এবং দুইজনকে গ্রেপ্তার করেছে  বিজয়নগর থানা পুলিশ।জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার ওসি মোঃ আসাদুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা নামক স্হানে সিলেট থেকে ছেরে আসা সদাগর কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যানসহ দুইটি কাভার ভ্যানকে আটক করে।

পরে দুটি কাভার ভ্যানে ভারতীয় পন্য থাকায় বিজয়নগর থানায় নিয়ে আসে এবং উপস্থিত লোকজনের গাড়ী তল্লাশী করে অবৈধ পথে আসা ভারতীয় পন্য পায় এসময় গাড়ীর চালক এসকল পন্যের কোন ধরনের কাগজপত্র দেখাতে পারেনি।কাভারভ্যানে থাকা ভারতীয় ৪৬৮ পিচ শাড়ী,২০৪ বস্তা চিনি,৩১৬৮ পিচ কুকুনাট অয়েল,৩৫৫২ পিচ দু'রকমের নবরত্ন তেল,৪৮০ পিচ জনসন সেম্পু,১৩৬৮ পিচ মেগব্রীজ,১৯২০ পিচ ডাবল আমল হেয়ার অয়েল, ৪৮ পিচ গোল্ড ইস্কাপ,৩৪৪০ পিচ পন্স ব্রাইন্ড প্রেস ওয়াশ,৬২৪ পিচ গার্নিয়ার ক্রীম,৩৩০ পিচ বাটিকা নারিকেল তেল,৮৮২ পিচ ওলিভয়েল তেল দ'রকমের,২১০ পিচ হিমালয় ফ্রেসওয়াশ, ১২০ পিচ পনন্স,৪৮ পিচ গোল্ড ফেসপ্যাকসহ দুইটি কাভারভ্যান।

যার আনুমানিক মুল্য ৮১ লক্ষ ৩০ হাজার আটশত ষাট টাকা।এব্যাপারে বিজয়নগর থানার একটি মামলা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানার ওসি মোঃ আসাদুল ইসলামের সাথে কথা বললে তিনি এর সত্যতা স্বীকার  করে বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে এমালামাল আটক করেছি। ভারত থেকে অবৈধ পথে আমাদের দেশে আসে এবং দেশের বিভিন্ন স্হানে পাচার হওয়ার সময় আমরা এগুলি আটক করি।আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo