ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: জামালপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশিং ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪টায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ট্রাফিকে কর্মরত অফিসারদের সাথে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশিং ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জামালপুর পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম সভাপতিত্ব করেন। এসময় পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে থাকা জনসাধারণ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরবে।
সাধারণ জনগনের যাতে কোনো দুর্ভোগ্য হতে না হয় সে জন্য ট্রাফিকের রোড ম্যাপ ও নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্পর্কে আলোচনা করা হয়।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর মোঃ সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ট্রাফিকের কর্মরত সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।
নিউজ ডেস্কঃ শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশ...
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ...
নিউজ ডেস্ক : দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চা...
নিউজ ডেস্কঃ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ...
নিউজ ডেস্ক : বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ ...

মন্তব্য (০)