• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে ২ বছরের সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: নড়াইলের গোয়েদা শাখা  (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দ্রুত বিচার আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগম (৪৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হোসনেয়ারা বেগম নড়াইল সদর উপজেলার বাহির গ্রামের মৃত্যু আফজাল মুন্সির মেয়ে এবং একই গ্রামের রফিকুল শিকদারের স্ত্রী।

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮মার্চ) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলমের নেতৃত্বে এসআই অপু মিত্র সঙ্গীয় নারী কনস্টেবলসহ অভিযান চালিয়ে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনালের দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হোসনেয়ারা বেগমের নামে নড়াইল সদর থানায় আরোও দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বৃহস্পতিবার দুপুরে বলেন, দ্রুত বিচার আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগম কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo