• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তুচ্ছ ঘটনায় ইউসুফ আলী (৬৮) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় মামলা করলে পুলিশ দুই জনকে আটক করেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলার কাজীপাড়া এলাকায়। উলিপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকার ইউসুফ আলী ও তার স্ত্রী ফাতেমা বেগম (৪৯) প্রতিবেশি এক নাতনির (২০) সাথে মাঝে মধ্যেই ইয়ার্কি-মশকরা করতেন। এই সুবাদে ইউসুফ আলী বুধবার দুপুরে ওই নাতনির বাড়ি সংলগ্ন এলাকায় নাতনিকে একা পেয়ে ইয়ার্কি-মশকরা করে হাসি ঠাট্টা করতে থাকেন।

এ ঘটনা দুর থেকে দেখে মেয়ের পিতা মশিয়ার রহমান (৫৫) ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে এসে ইউসুফ আলীকে গালিগালাজ করে টেনে হিছড়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে এলোপাথারী মারপিট করে রক্তাক্ত জখম করেন। পরে খবর পেয়ে ইউসুফ আলীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করান। বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর রাতে ইউসুফ আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় ইউসুফ আলীর স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মশিয়ার রহমানসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মশিয়ার রহমান ও তার স্ত্রী লাইলী বেগমকে (৪৩) আটক করেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হলে দু'জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo