• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) রমজানের ১৫তম দিনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কনফারেন্স কক্ষে। 

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ফোরামের সদস্যদের উদ্যোগে এই আয়োজন করা হয়। কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ইফতার শুরু হয়। আয়োজিত ইফতার মাহফিলের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, অগ্নি-বীনা হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহা, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক ও পিএস টু ভিসি এস এম হাফিজুর রহমান এবং সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার পাশাপাশি যাতে নিজের একাডেমিক পড়াশোনা ঠিক থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। নিজের অবস্থানে টপার হতে হবে। বিভিন্ন ব্যস্ততায় ক্লান্ত থাকার পরও সাংবাদিক ফোরামের ইফতার আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছি, সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য শুভ কামনা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক উপস্থাপনার মধ্য দিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু বলেন, ইফতার আয়োজন আমাদের মুসলিমদের জন্য ধর্মীয় ও সামাজিক রীতি ও ঐতিহ্য। রমজান মাস সবার জন্য বরকতময়। এই মাস সবার জন্য মঙ্গলময় হোক। আমরা সফলভাবে আয়োজন সম্পন্ন করতে পেরেছি। আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর  স্যারকে ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। আমাদের এমন প্রোগ্রাম ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আশা করছি।

মন্তব্য (০)





image

‎শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণ...

১

নিউজ ডেস্কঃ শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মান...

image

দুই বছরের নীরবতা ভেঙে বাকৃবিতে ‘ত্রিভুজের’ প্রত্যাবর্তন

২

বাকৃবি প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ‘ত্রিব...

image

বাকৃবিতে অনুষ্ঠিত হলো জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তি বিষয়ক সে...

৩

বাকৃবি প্রতিনিধি : জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণা...

image

‎চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

৪

‎নিউজ ডেস্কঃ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছ...

image

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

৫

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫&...

  • company_logo