• শিক্ষা

বাকৃবিতে সাংস্কৃতিক সংগঠন 'ত্রিভুজ' এর সভাপতি ড. জিয়াউল, সম্পাদক ফাহিম

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিভুজ’-এর ২০২৬-২৭ মেয়াদের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন পশুপালন অনুষদের শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে ত্রিভুজের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে বাকৃবির সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ত্রিভুজ। তবে ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন বাস্তবতায় সংগঠনটির নিয়মিত কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। এ অবস্থায় সংগঠনটিকে পুনরায় সক্রিয় ও সুসংগঠিত করার উদ্যোগ নেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়াউল হক।

তাঁর নেতৃত্ব, দিকনির্দেশনা ও উৎসাহে শিক্ষার্থীদের নতুন করে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ কাজে ফাহিম, সিয়াম, তাশফিক ও ইমামসহ কয়েকজন সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থী সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটির ঐতিহ্য ধরে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় আরও বেশি সম্পৃক্ত করা এবং নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়ক...

১


নিজস্ব প্রতিবেদক: দুর্গম জনপদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করত...

image

স্মার্টফোনের পর্দায় বন্দি প্রজন্মকে বইয়ের জগতে ফেরানোর চে...

২

গাজীপুর প্রতিনিধি : একসময় অবসর মানেই ছিল গল্পের বই, উপন্যাস কিংবা পত্রিক...

image

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

৩

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...

image

১৫০ বছর পূর্তিতে বুয়েটের ১৪তম মহাপুনর্মিলনী শুরু ৬ জানুয়ারি

৪

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়...

image

বিএমইউতে নিউরোলজি বিষয়ে এমডি রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির...

৫

পঞ্চগড় প্রতিনিধি: মহান আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, শ...

  • company_logo