• সমগ্র বাংলা

কালিয়াকৈরে ঝুট গুদামসহ ৪৬ কক্ষ আগুনে পুড়ে ছাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে মাঝরাতের ভয়াবহ আগুনে একটি ঝুট গোডাউনসহ পাশে থাকা আবাসিক কলোনির প্রায় ৪৬ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। 

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ দক্ষিন পাড়া এলাকায় স্থানীয় ঝুট ব্যবসায়ী ধনি মিয়ার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের ধনি মিয়া ও সোহেল রানা নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৪৬ টি কক্ষ আগুনে পুড়ে যায়। 

প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিক জানান, রাত আড়াইটার দিকে পল্লীবিদ্যুৎ দক্ষিনপাড়া এলাকায় ধনি মিয়ার ঝুট গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে মূহুর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। ততোক্ষণে আগুন পাশের দুইটি কলোনিতে ছড়িয়ে পড়ে। এসময় ওই কলোনিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে বের হয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযা...

image

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে সিএনজ...

২

‎নিউজ ডেস্কঃ কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনক...

image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

৩

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

৪

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৫

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

  • company_logo