প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় উত্তপ্তের মধ্যেই এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শারভিন সুলতানা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী সে মেহেরপুরের সালদা থানার এলাকার আজিজুল ইসলামের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে মাত্র এখানে এসেছি। রশি (উর্না) কেটে মরদেহ নামানো হলো। এখনো বিস্তারিত কিছু পায়নি। পরে বিস্তারিত বলা যাবে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ গেছে। আমিও রওনা দিয়েছি। এখনো পৌঁছায়নি। পরে বিস্তারিত বলতে পারবো।
নিউজ ডেস্কঃ শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মান...
বাকৃবি প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ‘ত্রিব...
বাকৃবি প্রতিনিধি : জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণা...
নিউজ ডেস্কঃ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছ...
নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫&...

মন্তব্য (০)