• সমগ্র বাংলা

ফেনীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধিঃ  ফেনীর সোনাগাজীতে ইফতারের সময় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা করেছে একজন। রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত আবির হোসেন ছোটন উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া এলাকার কালা মিয়া ছেলে। আর অভিযুক্ত আরিফুর রহমান একই এলাকার বাসিন্দা। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে তিনি জানান, সোনাগাজী-ফেনী সড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরিফের বড় ভাই মো. নিলয়ের চায়ের দোকান রয়েছে। বিকালে আবির ও আরিফ দুই বন্ধু একসঙ্গে ওই দোকানে ইফতার খেতে যায়। ইফতার প্রস্তুত করার সময় আবিরের সঙ্গে পূর্বের ঘটনা নিয়ে তার বন্ধুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে আবিরের পেটে ও বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে আবির মাটিতে লুটে পড়ে। এর পরপরই আরিফ দৌঁড়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সুদ্বীপ রায় বলেন, ‘স্থানীয়রা পুলিশকে জানিয়েছে আবির ও আরিফ ঘনিষ্ঠ বন্ধু ছিল। দুজন একসঙ্গে চলাফেরা করত। এমনকি দুজনে মিলে মাঝে মধ্যে মাদক কারবারসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করত। ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ পালাতক রয়েছে। পুলিশ ঘটনার মূল রহস্য উদঘাটন ও অভিযুক্ত আরিফকে গ্রেপ্তারের চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর সোমবার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে তা মামলা হিসেবে নেওয়া হবে।’

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারের কারও সঙ্গে কথা বলা যায়নি।

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযা...

image

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে সিএনজ...

২

‎নিউজ ডেস্কঃ কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনক...

image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

৩

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

৪

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৫

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

  • company_logo