ফাইল ছবি
নিউজ ডেস্কঃ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। এতে চারজনকে এক সেমিস্টার ও সাতজনকে একটি কোর্স বাতিলসহ অপরাধ বিবেচনা সাপেক্ষে একজনকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
গত ১৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু।
রোববার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানা যায়, শাস্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের অপরাধের ৫(১৫), ৬(১), ৬(৩) ও ৬(১৫) ধারা মোতাবেক চারজনকে একটি সেমিস্টার, সাতজনকে একটি করে কোর্স বাতিল করা হয়েছে। এতে স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের দুইজন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের দুইজন শিক্ষার্থীকে একটি সেমিস্টার বাতিল করা হয়।
এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মান ২০২০-২১ শিক্ষাবর্ষের তিনজন, একই বর্ষের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দুইজন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একজন ও একই বর্ষের লোক প্রশাসন বিভাগের একজনের একটি কোর্স বাতিল করা হয়েছে।
এদিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজনকে পরীক্ষার হলে মোবাইল ব্যবহার না করার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ।
নিউজ ডেস্কঃ শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মান...
বাকৃবি প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ‘ত্রিব...
বাকৃবি প্রতিনিধি : জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণা...
নিউজ ডেস্কঃ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছ...
নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫&...

মন্তব্য (০)