• সমগ্র বাংলা

পাবনায় পাটের গুদাম ও তেল মিলে ভয়াবহ আগুন, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ার বনগ্রামে অগ্নিকান্ডে ২ টি পাটের গুদাম ও ১টি তেলের মিল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৪ মার্চ) বেলা ১১ টায় এ ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রথমে তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মিলের বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ সৃষ্টি হলে ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন মুহুর্তের মধ্যে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে গেলে বিরাট আগুনের কুন্ডুলি দেখা যায়। ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। একে একে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে। 

জানা যায়, বিমল সাহার গুদামে ৫ শত মণ ও রুবেলের গুদামে ১ হাজার মণ পাট রাখা ছিল। এছাড়াও জহুরুলের তেলের মিলে শত শত লিটার শরিষার তেল ও শরিষা ছিল। স্থানীয়দের ধারণা, তিনজনের মিলে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। 

তেলের মিলের কর্মচারী সাহেব আলী জানান, প্রথমে মিটার থেকে আগুন মিলে লাগে। পরে তা এক এক করে পাশের দুটি পাটের গুদামে ছড়িয়ে পড়ে। 

পাবনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহিদ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এ পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পরিমাপ করতে পারিনি। 

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযা...

image

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে সিএনজ...

২

‎নিউজ ডেস্কঃ কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনক...

image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

৩

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

৪

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৫

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

  • company_logo