• শিক্ষা

নড়াইল গুণীজন সংবর্ধনা ও গ্রন্থ  প্রকাশনা উৎসব

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: নড়াইল গুণীজন সংবর্ধনা ও গ্রন্থ  প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধাসহ ৩০ গুণীজনকে সংবর্ধনা এবং কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হরেন্দ্র নাথ  রায়ের লেখা দু’টি গ্রন্থের মোড়ক উন্মাচন করা হয়। 

শনিবার (২৩ মার্চ) দুপুরে নড়াইলের রামনগর চর কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দীন আহম্মেদ। কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি কৃষিবিদ বিদ্যুৎ কুমার সান্যালের সভাপতিত্বে নড়াইল ভিক্টারিয়া কলেজের সহকারী অধ্যাপক কেয়া রাণু রায়ের সঞ্চলনায় বক্তব্য দেন কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিবেকানন্দ বিশ্বাস , বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হরেন্দ্র নাথ রায়, প্রৌকশলী সত্যজিৎ রায়, বীরমুক্তিযাদ্ধা কৃষ্ণপদ বিশ্বাস , নড়াইল ভিক্টারিয়া কলেজের সহযাগী অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস , নড়াইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম,সহকারী অধ্যাপক ধ্রুব কুমার দাম, কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর গোলদার প্রমুখ। 

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত কৃষ্ণলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং ওই এলাকার নারী শিক্ষাকে এগিয়ে নিতে স্থানীয়  ২৫ জন ও মুক্তিযোদ্ধাসহ ৩০ গুণীজনকে সংবর্ধনা দেয়া হয়।

মন্তব্য (০)





image

‎শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণ...

১

নিউজ ডেস্কঃ শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মান...

image

দুই বছরের নীরবতা ভেঙে বাকৃবিতে ‘ত্রিভুজের’ প্রত্যাবর্তন

২

বাকৃবি প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ‘ত্রিব...

image

বাকৃবিতে অনুষ্ঠিত হলো জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তি বিষয়ক সে...

৩

বাকৃবি প্রতিনিধি : জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণা...

image

‎চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

৪

‎নিউজ ডেস্কঃ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছ...

image

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

৫

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫&...

  • company_logo