ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ২৬২ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি শাহিন মিয়া (২০)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে দিনমজুর সেজে অভিযান পরিচালনা করে রৌমারী উপজেলা পরিষদের সামনে সিএনজি স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি থানার সুলতানপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহিন মিয়াকে ২৬২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)