• শিক্ষা

জামালপুর পাবলিক লাইব্রেরির জীর্ণতা দূর করে আধুনিকায়ন করতে হবে: আবুল কালাম আজাদ এমপি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যপী ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করতে গিয়ে ঐতিহ্যবাহী জামালপুর পাবলিক লাইব্রেরির দৈনয়দশা আর জীর্ণতা দেখে বিস্ময় প্রকাশ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। তিনি বলেন প্রজন্মকে পাঠোভ্যাসে আকৃষ্ট করতে হলে লাইব্রেরির জীর্ণতা দূর করে আধুনিকায়ন করতে হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রশংসা করে এমপি বলেন শুধু শহরে নয় এই ভ্রাম্যমান মেলা ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে হবে।

'বই কিনুন বই পড়ুন আলোকিত হোন' এ শ্লোগান সামনে রেখে শুক্রবার বেলা বিকাল ৫টায় জামালপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে ভ্রাম্যমান বইমেলার উদ্বোধন করা হয়। 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলান বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, কবি আলী জহির, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের  সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস, জিলা স্কুলের শিক্ষক হিসাম আল মহান্নাভ, বিশ্ব সাহিত কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা ইনচার্জ দেবজ্যোতি মন্ডল, সংগঠক দেবাশীষ বড়ালসহ কবি, সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ভ্রাম্যমান বইমেলার পাশাপাশি জামালপুর পাবলিক লাইব্রেরিতেও বিক্রির জন্যে রাখা হয়েছে বিপুল সংখ্যক বই। প্রতিটি বই ২০ থেকে ভাগ ছাড় দেয়া হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ভ্রাম্যমান বইমেলা সফল করতে জামালপুর জেলা প্রশাসন সর্বাত্মক সহায়তা করছে বলে আয়োজক সূত্র জানায়। আগামী ২৬ মার্চ বইমেলাটি সমাপ্ত হবে।

মন্তব্য (০)





image

‎শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণ...

১

নিউজ ডেস্কঃ শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মান...

image

দুই বছরের নীরবতা ভেঙে বাকৃবিতে ‘ত্রিভুজের’ প্রত্যাবর্তন

২

বাকৃবি প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ‘ত্রিব...

image

বাকৃবিতে অনুষ্ঠিত হলো জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তি বিষয়ক সে...

৩

বাকৃবি প্রতিনিধি : জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণা...

image

‎চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

৪

‎নিউজ ডেস্কঃ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছ...

image

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

৫

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫&...

  • company_logo