• শিশু সংবাদ

দিনাজপুরে এক শিশুর খেলনার আঘাতে আরেক শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে খেলার ছলে এক শিশুর খেলনার আঘাতে ৫ বছর বয়সি আরেক শিশুর প্রাণহানি ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ দিকে ওই দুর্ঘটনা ঘটে। তবে এঘটনায় কোন মামলা হয়নি। 

প্রাণহানির শিকার শিশুটির নাম সিয়াম (৫) সে নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর দক্ষিনপাড়ার জাকির হোসেনের ছেলে।

নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক আহনাদ তাহমিদ জানান, শিশুরা খেলার সময় সুতলী জাতিয় দড়ির মাথায় ছোট রড বেঁধে চরকীর মত ঘুরানি খেলা খেলছিল। এসময়  প্রতিবেশী আবুল হোসেনের  একই বয়সি শিশু ওসমানের হাতের ঘুরানো চরকির রডের আঘাত সিয়ামের মাথায় লাগে। তৎক্ষণাৎ আত্মীয়স্বজনরা আহত তাকে স্হানীয় দলার দরগা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ বিষয়ে প্রাণহানির শিকার শিশুটির পরিবারের কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। 

নবাবগঞ্জ থানার ইনচার্জ তাওহীদুল ইসলাম জানান, শিশুর মৃক্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনা জনিত ওই মৃত্যুর বিষয়ে অভিযোগ না করায় কোন মামলা রেকর্ড করা হয়নি।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo