• সমগ্র বাংলা

চাটমোহরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আওয়ামীলীগ নেতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় শামসুল আলম (৬০) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রোববার (১৭ মার্চ) বিকেল চারটার দিকে চাটমোহর-পাবনা সড়কের ভাদড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শামসুল উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের হানেফ আলীর ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

১ নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, শামসুল আলম মোটরসাইকেলে চাটমোহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাদড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শামসুল আলমকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক শামসুলের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুল আলমকে মৃত ঘোষণা করেন। এদিকে দূঘটনার পর ঘটনাস্থলে এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় চালক।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযা...

image

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে সিএনজ...

২

‎নিউজ ডেস্কঃ কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনক...

image

ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান ...

৩

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছে...

image

‘ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না’: এমপ...

৪

ফরিদপুর প্রতিনিধি :"ফরিদপুর আবহমান কাল থেকেই সাম্প্রদায...

image

জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির সম্পত্তি নয়: প্রতি...

৫

বগুড়া প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজ...

  • company_logo