• শিশু সংবাদ

গাজীপুরে সিলিন্ডার লিকেজ: শিশু তায়েবা সহ মৃত্যু সংখ্যা বেড়ে ৩

  • শিশু সংবাদ

ছবিঃ সংগৃহীত

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে দগ্ধ আরও দুই জনের মৃত্যু হয়েছে।  শনিবার (১৬ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরবর্তীতে আরেকজন শিশুর মৃত্যুর ঘটনা পাওয়া গেছে। 

নিহতদের নাম: মনসুর আলী (৪৫) ও শিশু তায়েবা (৩)। এর আগে গত ১৫ মার্চ ওই ইন্সটিটিউটের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান মোল্লা নামে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাড়িয়েছে তিনজন। শনিবার ১৬ ই মার্চ শিশু তায়েবার মৃত্যুর খবরটি পাওয়া যায়।

বার্ন ইউনিটের চিকিৎসক সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার পর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয় ২৮ জনকে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক ছিল। তাদের একজন মনসুর আলী ও শিশু তায়েবা। শনিবার সকালে আইসিইউ তে থাকা অবস্থায় তাদের মৃত্য হয়। তাদের শরীরের প্রায় ৮৭ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

গত  বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে নারী পুরুষ ও শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হয়। এর মধ্যে ২৮ জনের অবস্থা গুরুত্বর থাকায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। 

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo