ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ হাবীব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো মোস্তফা মিয়া প্রমুখ।
এ সময় উপজেলায় বিভিন্ন দফতর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

মন্তব্য (০)