ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১০ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার সহ অতিথিবৃন্দ। এরপর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ বাবর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।
জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম, ফায়ার সার্ভিসের সহকারি-পরিচালক মো: আসাদুজ্জামান, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইমতিয়াজ জাহান। পরে ফায়ার ফার্ভিসের সদস্যরা দুর্যোগে করনীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন।
নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...
নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...
নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...
নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

মন্তব্য (০)