• শিক্ষা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১৫ মার্চ

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। ঈদুল ফিতরের পরও এ ধাপে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা চলবে।

বুধবার (৬ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। একমাস অর্থাৎ, ১৫ এপ্রিলের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি দেশের তিন বিভাগের ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন। গত বছরের ২০ মার্চ এ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২০ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন।

এর আগে গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। তাদের চূড়ান্তভাবে নির্বিচিত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন চাকরিপ্রার্থী।

মন্তব্য (০)





image

‎শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণ...

১

নিউজ ডেস্কঃ শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মান...

image

দুই বছরের নীরবতা ভেঙে বাকৃবিতে ‘ত্রিভুজের’ প্রত্যাবর্তন

২

বাকৃবি প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ‘ত্রিব...

image

বাকৃবিতে অনুষ্ঠিত হলো জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তি বিষয়ক সে...

৩

বাকৃবি প্রতিনিধি : জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণা...

image

‎চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

৪

‎নিউজ ডেস্কঃ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছ...

image

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

৫

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫&...

  • company_logo