• প্রশাসন

কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৭ মার্চ) দুপুরে জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।

এ সময় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মোঃ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোঃ বিপ্লব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি(অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আব্দুল বাতেন বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ কুড়িগ্রামের নাগরিকদের ভুয়ষী প্রশংসা করেন এবং কুড়িগ্রাম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের কথা বলেন। স্মার্ট কুড়িগ্রাম অভিযাত্রায় জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ সকলের সম্মিলিত যুথবদ্ধতারও প্রশংসা করেন।

সমাবেশে কুড়িগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এর সকল সদস্য সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা/ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিকবৃন্দ সহ প্রায় ১২ হাজার মানুষ সমাবেশে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে উপস্থিত থেকে কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের সাথে সম্মিলিতভাবে কাজ করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo