ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে চুরি ও মাদকের ১১ টি মামলার আসামীকে চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাগেশ্বরী পৌরসভা এলাকা থেকে গত ২ মার্চ বিকালে বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর ও মাদক কারবারি পূর্বের ৬ টি চুরি মামলা ও ৫ টি মাদক মামলার আসামী কুড়িগ্রাম পৌরসভার টেনারীপাড়া জলিলবিড়ি মোড় এলাকার মোঃ রাজু মিয়া (৩০)কে চোরাইকৃত বাইসাইকেলসহ গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকুত আসামী কুড়িগ্রাম জেলায় কুখ্যাত চোর ও মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চুরি মাদকসহ ১১ টি মামলা রয়েছে। জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)