ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এতে ৩ ব্যবসায়ির কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (৩ মার্চ) দুপুরে আসন্ন রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কালীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
ভ্রাম্যমান আদালদতর বিচারকব, আসন্ন রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে দুপুরে কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারের ব্যবসায়ি আনন্দ চন্দ্র দাস সুমনকে ১ হাজার ও রতন চন্দ্র সাহাকে ১০ হাজার এবং ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনে প্রদীপ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারের তিনজন ব্যবসায়িকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)