• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় ৭২ কেজি গাঁজাসহ আটক ১ 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: অভিনব কায়দায় প্রাইভেট কারে লুকিয়ে রাখা বিপুল পরিমান গাঁজাসহ মাদক সম্রাট মনিরকে নওগাঁর বদলগাছীর চারমাথা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‍্যাবের একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার রাত ১০টার সময় অভিযান চালিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মোসলেমের ছেলে মনির হোসেন (৪২) কে আটক করে। এসময় চালক লক্ষিপুর জেলার লক্ষিপুর সদরের নন্দনপুর গ্রামের আলমগীর (৪৪) পালিয়ে যায়।

অভিযানের সময় তল্লাসী করে কারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭২কেজি গাঁজাসহ ০১টি প্রাইভেট কার, ০২টি মোবাইল, ০৩টি সীমকার্ড ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪,০০০/- টাকা উদ্ধার করা হয়। র‌্যাব জানায় দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে তারা। বুধবার দুপুরে নওগাঁর সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এই তথ্যগুলো জানান। সম্মেলনে র‌্যাব জানায় আটককৃত মনির দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে বহন করে গাঁজা সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানাতে পারে যে, গতকাল মঙ্গলবার মাদক ব্যবসায়ী মনির ও আলমগীর কুমিল্লা হতে নওগাঁর বদলগাছী এলাকায় অভিনব কায়দায় প্রাইভেট কার এ গাঁজা বহন করবে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন চারমাথা নামক স্থানে গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দিয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করার সময় প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকায়িত ৭২কেজি গাঁজা পরিবহনকালে মাদক সম্রাট মনিরকে প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃত আসামির প্রাইভেট কার এ লুকায়িত অবৈধ মাদকদ্রব্য ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo