• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে কীভাবে এইচডি কোয়ালিটির ছবি পাঠাবেন

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কমবেশি সব স্মার্টফোন ব্যবহারকারী মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। যেখানে প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। আপনিও হয়তো প্রতিনিয়ত চ্যাট করছেন কারও না কারও সঙ্গে। ছবি, ভিডিও, ফাইল শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে।

তবে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে অনেক সময় রেজোলিউশন খারাপ হয়ে যায়। এজন্য ডকুমেন্ট ফাইল করে পাঠান সবাই। তবে এবার ডকুমেন্ট ফাইল না করেই হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন। দেখে নিন কীভাবে এইচডি কোয়ালিটির ছবি পাঠাবেন-

>> প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন।
>> এরপর আপনি যে চ্যাটে ফটো শেয়ার করতে চান সেখানে যান।
>> এখানে পেপারক্লিপ আইকনে ক্লিক করুন।
>> এরপর ফোনের গ্যালারিতে যান এবং আপনি যে ছবিটি শেয়ার করতে চান সেটি সিলেক্ট করুন।
>> এরপর ছবির উপরে এইচডিতে ট্যাপ করুন এবং এইচডি কোয়ালিটি অপশনটি সিলেক্ট করুন।
>> এরপর আপনি ছবিটি শেয়ার করতে পারবেন। আপনার ছবি এইচডি কোয়ালিটিতেই সেই ব্যক্তির কাছে যাবে।

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo