• তথ্য ও প্রযুক্তি

ছবি দিয়ে ভিডিও তৈরি করবে জেমিনি, নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : গুগল তার ‘জেমিনি অ্যাভাটার’ ফিচারটি এবার আরও বেশি সংখ্যক পেইড জেমিনি সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের একটি এআই নির্ভর ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে পারবেন, যা দিয়ে ভিডিওসহ বিভিন্ন কনটেন্ট তৈরি করা সম্ভব হবে।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রযুক্তি গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ওমন’ দ্বারা চালিত, যা যেকোনো ইনপুট থেকে যেকোনো ধরনের কনটেন্ট তৈরি করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এর আগে মার্চ মাসে এপিকে বিশ্লেষণে (এপিকে টিয়ারডাউন) ফিচারটি প্রথম শনাক্ত হয়। মূলত এটি ব্যবহারকারীর চেহারা ও কণ্ঠস্বর অনুকরণ করে একটি ভার্চুয়াল প্রতিরূপ তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে।

কীভাবে কাজ করবে ‘জেমিনি অ্যাভাটার’

ব্যবহারকারীরা জেমিনি অ্যাপের সেটিংস থেকে (সেটিংস> অ্যাভাটার) এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। চালু করার পর একজন ব্যবহারকারী তার ব্যক্তিগত প্রতিরূপ তৈরি করতে পারবেন, যা তার মুখের গঠন, কণ্ঠস্বর এবং আচরণগত ভঙ্গি অনুকরণ করবে।

প্রথম ধাপে ব্যবহারকারীকে ক্যামেরার সামনে একটি প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এতে ফোনটি চোখের সমতলে রেখে বিভিন্ন দিক থেকে মুখ স্ক্যান করতে বলা হবে, যাতে সিস্টেমটি মুখের একটি বিস্তারিত মডেল তৈরি করতে পারে।

দ্বিতীয় ধাপে থাকবে ভয়েস ট্রেনিং। এখানে ব্যবহারকারীকে বিভিন্ন এলোমেলো বাক্য ও সংখ্যা জোরে পড়ে শোনাতে হবে। এর মাধ্যমে সিস্টেমটি কণ্ঠস্বরের টোন, উচ্চারণ, গতি এবং ছন্দ বিশ্লেষণ করবে।

এই দুই ধাপ সম্পন্ন হলে প্রতিরূপটি ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং জেমিনি প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে।  

নিরাপত্তা ও শর্তাবলি

গুগল জানিয়েছে, স্ক্যানিং প্রক্রিয়ার সময় ভালো আলো থাকা এবং মুখ স্পষ্টভাবে দেখা যাওয়াটা জরুরি। চশমা পরা গেলেও টুপি, সানগ্লাস বা মাস্ক ব্যবহার করা যাবে না। এছাড়া পেছনের দৃশ্যে অন্য কোনো মানুষের উপস্থিতি থাকা যাবে না।

নিরাপত্তার দিক থেকে গুগল বেশ কিছু নিয়ম যুক্ত করেছে। এই ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি পুরো সেটআপ প্রক্রিয়ার সময় অ্যাকাউন্ট মালিককে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

গুগল আরও জানিয়েছে, জেমিনি অ্যাভাটার দিয়ে তৈরি সব ভিডিওতে তাদের ‘সিন্থিড’ ওয়াটারমার্ক থাকবে, যা কনটেন্টটি এআই জেনারেটেড কিনা তা শনাক্ত করতে সাহায্য করবে।

ভবিষ্যৎ পরিকল্পনা

গুগল এখনও জানায়নি এই ফিচারটি ফ্রি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে কি না।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo