• তথ্য ও প্রযুক্তি

জি-মেইল বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই বলছে গুগল

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন।

আর মাত্র ছয় মাস। তারপরই নাকি বন্ধ হতে চলেছে জি-মেইল! এমন খবরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এবার এই জল্পনায় ইতি টানলো গুগল। গুগল এক বিজ্ঞপ্তিতে জানায়, অদূর ভবিষ্যতে জি-মেইল বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। অর্থাৎ এই প্ল্যাটফর্মে আগের মতোই ই-মেইল পরিষেবা পাবেন গ্রাহকরা।

এখন প্রশ্ন আসতে পারে তাহলে কেন শুরু হলো এমন গুঞ্জন? মূলত সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট। যেখানে দেখা যায়, একজন জি-মেইল ব্যবহারকারীকে ই-মেইলটি করা হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে যে আগামী পহেলা আগস্টের পর বন্ধ হয়ে যাচ্ছে জি-মেইল। ওই তারিখের পর থেকে আর ই-মেইল পাঠানো যাবে না। কোনো ই-মেইল ঢুকবেও না। এমনকি স্টোরেজও ফাঁকা হয়ে যাবে।

দীর্ঘদিনের পথচলার কথা উল্লেখ করে নিজেদের গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জি-মেইল। এমন স্ক্রিনশটই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই শুরু হয় চর্চা। লাখ লাখ জি-মেইল ব্যবহারকারীদের কপালে ভাঁজ পড়ে। অনেকে দাবি করেন, যেহেতু গুগলের এআই ইমেজ টুল জেমিনি সম্প্রতি বিরাট বিতর্কে জড়িয়েছিল। সেই কারণেই হয়তো জি-মেইল বন্ধের সিদ্ধান্তের পথে এগিয়েছে গুগল। কিন্তু শুক্রবার সব জল্পনায় জল ঢেলে এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে, ‘জি-মেইল এখানে থাকতে এসেছে।’

গত বছর সেপ্টেম্বরেই গুগল জানিয়েছিল, জি-মেইলের ‘এইচটিএমএল’ ভার্সনটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আগের মতোই জি-মেইলে সব পরিষেবা পাবেন ব্যবহারকারীরা। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo