• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ৬

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২১ ফেব্রুয়ারি) গভীররাতে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র হাবিবুর রহমান হবি(৪৭), পাইক পাড়া গ্রামের ইউনুস আলীর পুত্র আহাদ আলী(৪৫), আব্দুস ছামাদের পুত্র শামীম হোসেন (২৫), ব্যাঙ্গের ভিটা গ্রামের মোক্তার আলীর পুত্র শাহ আলম(৩০), ছাদেকুল ইসলাম(২৬) ও হাজীপাড়া গ্রামের মুরাদ আলীর পুত্র মিজানুর রহমান(৪৬)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামে হাবিবুর রহমানের বসতবাড়ীর ভিতরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo