• অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে জাতীয় পরিচয় পত্রের তথ্য চুরি করে প্রতারণা, গ্রেফতার ৪

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সদরে জনকল্যাণ সেচ্ছাসেবী ফাউন্ডেশন নামে একটি সংগঠনের ৪ জন সদস্যকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অবহেলিত মানুষকে সহায়তার লোভ দেখিয়ে ভোটার আইডি কার্ড নিয়ে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট পরিচালনা করার দায়ে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-রোস্তম আলীর ছেলে মিজানুর রহমান (২৪), ভবেস রায়ের ছেলে রাগর রায় (২২), জিয়ারুল রহমানের ছেলে জাকির (১৯), তারা কুন্দুপুকুর এলাকার বাসিন্দা ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মধ্যপাড়া গ্রামের মজিদুল ইসলামের ছেলে শয়ন মিয়া (২৫)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, তারা বিভিন্ন এলাকায় গিয়ে জনসেবার কথা বলে মানুষের কাছে ভোটার আইডি কার্ড এবং ছবি নিয়ে এক কেজি আটার প্যাকেট দেয়। পরে সেই আইডি কার্ড দিয়ে একটি লিংকে প্রবেশ করে জুয়ার বিভিন্ন সাইটের একাউন্ট তৈরি করেন। পরে একাউন্ট বিক্রি করে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়ে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটব জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ সাইটগুলো খুলে গ্রাহককে লোভ দেখিয়ে জুয়া খেলতে বাধ্য করা হয়। পরে তারা জুয়ায় আসক্ত করে সর্বশান্ত হয়ে যায়। তারা এতে বিভিন্ন ব্যাংকের কারেন্সি ব্যবহার করেন।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, তাদের গ্রেফতার করে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo