ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ঘাতক আবু হানিফ (৬৮) ও ফারুক শেখ (৫৫) নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী ও টঙ্গী স্টেশন রোড থেকে তাদের দু'জনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিষ্ণুপুর স্বর্ণকারপাড়া এলাকার মৃত শুক্কুর মুন্সির ছেলে আবু হানিফ ও রাজবাড়ী জেলা সদরের গঙ্গাপ্রাসাদপুর এলাকার মৃত রিয়াজ শেখের ছেলে ফারুক শেখ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজীবপুর থানার ওসি আশিকুর রহমান জানান, ইজিবাইক ছিনিয়ে নিয়ে চালক এনামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় রৌমারী ও রাজীবপুর সড়কের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ নিবিড় পর্যালোচনা করা হয়।
ইজিবাইকে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সকালে রৌমারী সদর ইউনিয়নের মধ্য ইছাকুড়ি এলাকার নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়া খাটতে বের হন চালক এনামুল হক।
ওইদিন রাতে ফেরার কথা থাকলেও আর বাড়িতে ফিরেননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি স্বজনরা। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের ধুলাউড়ি স্লইসগেইট নামক এলাকার একটি ধান ক্ষেতে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)