• শিক্ষা

ফরিদপুরে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি অধ্যক্ষের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুরের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের  অনিয়ম, দূর্নীতির প্রতিবাদ ও তার দ্রুত অপসারণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে  ফরিদপুর প্রেসক্লাব চত্বরে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

প্রতিষ্ঠানের  ৭ম পর্বের শিক্ষার্থী  জিসাদ রহমান এর সভাপতিত্বে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ক্যাম্পাস হতে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত এ বিক্ষোভ মিছিল বের হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ৭ম পর্বের শিক্ষার্থী আব্দুর রহমান, ৫ম পর্বের শিক্ষার্থী হামিম প্রধান প্রমূখ। এ সময়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ  উপস্থিত ছিলেন। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি , ফরিদপুরের অধ্যক্ষের অনিয়ম, দূনীতি,ও স্বেচ্ছাচারীতায় প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। বদলির আদেশ কার্যকর করাসহ তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ করে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবী জানান।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo