• শিক্ষা

এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবার

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মণিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রওজাতুল বেহেশত তুবা কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস অর্জন করেছেন।

তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়স্থল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর মা হুরে জান্নাত, সহযোগী অধ্যাপক (বাংলা), সরকারি বাঙলা কলেজ ও ২৪তম বিসিএসের কর্মকর্তা।

রওজাতুল বেহেশত তুবা মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁর এই অসাধারণ ফলাফলে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

বর্তমানে তুবার পরিবার ঢাকার মিরপুরে বসবাস করছেন। তাঁর পৈতৃক নিবাস চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায়।

রওজাতুল বেহেশত তুবার সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পিতামাতা।

মন্তব্য (০)





image

বাংলাদেশের নতুন প্রজন্মের পাশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ভবিষ্যৎ শুধু রাস্তা, সেতু, কারখ...

image

১৪ বছরের শিক্ষা-যাত্রায় নতুন মাইলফলক: সেই “মজার ইশকুল” এর...

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে যাত্রা শুরু করেছিল মজার ইশকুল। ত...

image

‎ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হ...

image

কাঁচা সড়কেই আটকে শিশুকাল: ২৯ বছরেও সমাধান মেলেনি ফরিদপুরে...

ফরিদপুর প্রতিনিধি: বর্ষার মেঘ জমলেই নেমে আসে দুশ্চিন্তার ছায়...

image

‎এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্...

  • company_logo