• প্রশাসন

শিবচরে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ পালিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

শিবচর মাদারীপুর প্রতিনিধি: হাইওয়ে পুলিশের ‘সেবা সপ্তাহ’ শুরু হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ সেবা সপ্তাহ। এরই অংশ হিসেবে মাদারীপুর শিবচর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাকিল আহম্মেদ এর নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি অর্ধ-শতাধিক মানুষের অংশগ্রহণে হাইওয়ে থানার সামনে থেকে একটি র‌্যালী বের হয়। এতে ৩০টি মোটরসাইকেল অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মুন্সিবাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ্চর গোল চত্বর স্থানে এসে শেষ হয়। এসময় গণপরিবহন ও প্রাইভেটকার চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট, খাবার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শোভাযাত্রায়  শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহম্মেদ, মাদবরের চর ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক মুন্সি, থানার অফিসার, সদস্যগণ, মোটরযান চালক ও মালিক, এলাকার সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

image

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক স...

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদ...

  • company_logo